মনসুকা স্কুলে আন্তঃ শ্রেণীর নকআউট ফুটবল ম্যাচের ফলাফল কি?

প্রতি বছরের ন্যায় এ বছরও প্রতি বছরের ন্যায় এ বছরও মনসুকা লক্ষ্মী নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃ শ্রেণীর নকআউট ফুটবল ম্যাচ শুরু হয়েছিল ২২শে আগষ্ট।


মনসুকা লক্ষ্মী নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত স্কুল মাঠে ২২শে আগস্ট থেকে ২৫ শে আগষ্ট চার দিন ব্যাপী এই খেলা চলছিল। প্রতি দিন  দুপুর ২:৩০ থেকে খেলা শুরু হয়েছে। স্কুলের ছাত্রদের দুটি বিভাগে ভাগ করা হয়েছিল। প্রথম বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই বিভাগে অষ্টম শ্রেণী জয় লাভ করে। এবং দ্বিতীয় বিভাগে ছিল নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এই বিভাগে ফাইনালে ওঠে একাদশ ও দ্বাদশ শ্রেণী। ফাইনালে দ্বাদশ শ্রেণী জয় লাভ করে এক গোলে। সব শেষে চমকপ্রদ খেলাটি অনুষ্ঠিত হয়েছিল শিক্ষক মহাশয়দের মধ্যে। শিক্ষক মহাশয় সায়েন্স গ্রুপ এবং আর্টস গ্রুপে দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন।

এই চমকপ্রদ খেলাতে ১ গোলে জয়লাভ করেন আর্টস বিভাগের শিক্ষক মহাশয়রা। প্রচন্ড আনন্দ ও উদ্দীপনার সাথে স্কুলের আন্তঃ শ্রেণীর নক আউট ফুটবল ম্যাচগুলি উপভোগ করলেন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা মহাশয় সহ অভিভাবক ও  গ্রামবাসী বৃন্দ।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

Previous Post Next Post
Mansuka Khabar

বিজ্ঞাপন

Mansuka Khabar