ঘাটালের জনপ্রিয় মহকুমাশাসক সুমন বিশ্বাস মহাশয়ের বদলি, মন ভারাক্রান্ত ঘাটালবাসীর

মনসুকা খবর, ঘাটাল: ঘাটাল মহকুমার জনপ্রিয় মহকুমাশাসক (SDO) শ্রী সুমন বিশ্বাস মহাশয় বদলি হচ্ছেন। প্রশাসনিক বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁকে দুর্গাপুর মহকুমার মহকুমাশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।


এই বদলির খবরে ঘাটাল মহকুমাবাসীর মন ভারাক্রান্ত। সুমন বিশ্বাস মহাশয় তাঁর কার্যকালে নিজের দক্ষতা, কর্মনিষ্ঠা এবং মানব দরদী ব্যবহারের মাধ্যমে ঘাটালের সাধারণ মানুষের অত্যন্ত প্রিয় স্যার হয়ে উঠেছিলেন। মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ও যে কোনও পরিস্থিতিতে তাঁকে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে, তাতে তাঁর এই আকস্মিক বদলির আদেশে স্বাভাবিকভাবেই ঘাটালবাসীর মধ্যে এক বিষাদের সুর নেমে এসেছে।

এদিকে, সুমন বিশ্বাসের স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রী সুপ্রভাত চ্যাটার্জী। তিনি বর্তমানে হলদিয়ার মহকুমাশাসক হিসেবে কর্মরত রয়েছেন। শীঘ্রই তিনি ঘাটালের নতুন মহকুমাশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

Previous Post Next Post
Mansuka Khabar

বিজ্ঞাপন

Mansuka Khabar