ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের করুন অবস্থা

নীজ মনসুকার ফতেপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের এর অবস্থান ভীষণ করুন । স্কুলটি বিদ্যাসাগর চক্রের অন্তর্ভুক্ত।  সারা বছরে একবারও এই খেলার মাঠটিতে ছাত্র ছাত্রীরা খেলতে পারে না । প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ থাকা বাধ্যতামূলক।  পড়াশোনা যেমন বুদ্ধির বিকাশ সাধন করে তেমনি খেলাধুলা শিশুর শরীরের বৃদ্ধি ও বিকাশ সাধন করে।  শারীরিক বৃদ্ধি বিকাশ একটি শিশুর অতি অবশ্যই প্রয়োজন । কিন্তু নিজ মনসুকার ফতেপুরে প্রাথমিক বিদ্যালয়ের একটি খেলার মাঠ থাকা সত্ত্বেও তারা ঐ খেলার মাঠে খেলতে পারে না । কারন সারা বছর ধরেই এই খেলার মাঠটিতে ঘুঁটে, ধান , বিভিন্ন জ্বালানি, ইত্যাদি রাখেন স্থানীয়রা। মাঠটি স্থানীয় মানুষের  গোয়াল ঘর হয়ে উঠেছে। সারা বছর স্থায়ী ভাবে গরু বাঁধেন স্থানীয় কিছু মানুষ।  শুভাকাঙ্খীরা  এই সব  বিরুদ্ধে কিছু বললে তেড়ে আসেন ।   ওনারা জানিয়েছেন যে স্কুলের প্রধান শিক্ষিকা মালতী লাগা মাইতি  মহাশয়া বার বার বলেও কাজ হয়নি। বার বার বলেও কিছু সুফল না পেয়ে ঐ এলাকার শুভাকাঙ্ক্ষী  মনসুকা খবরের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।  উপযুক্ত পরিবেশ না থাকায় জন্য ছাত্র ছাত্রীরা পিছিয়ে পড়ে । তাদের ভবিষ্যত নষ্ট হয়।তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি সর্বত্র বিচার করে  উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

Previous Post Next Post
Mansuka Khabar

বিজ্ঞাপন

Mansuka Khabar