ঘাটালে বড়ো বন্যার সম্ভাবনা ?

ঝুমি নদীতে প্রবল বন্যার দেখা দিয়েছে । জলস্তর আরো বৃদ্ধি পেতে পারে কারণ ডি ভি সি ও পাঞ্চেত থেকে যেমন জল ছাড়া হয়েছে সাথে সাথে বৃষ্টি হয়েছে প্রবল । আর এই প্রবল বৃষ্টির জন্য বাঁকুড়ায় বন্যা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে । ফলে এই দুই এর ফলে ঝুমি নদীতে জলস্তর আরো বৃদ্ধি পেতে পারে । ঘাটালে বড়ো বন্যার সম্ভাবনা। তাই সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করতে আহ্বান জানানো হয়েছে ।

 তবে কিছু মানুষ মনসুকা ঘোড়ুইঘাটে চাতালে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি নিয়ে পারাপার করছে । এতে বিপদ হওয়ার সম্ভাবনা আছে । নৌকা চালু করার ব্যবস্থা করুন । ঝুঁকি নিয়ে পারাপার থেকে বিরত থাকুন । 

এই দিকে জল আরো বৃদ্ধি পেতে পারে তাই মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতে এলাকায় মাইকিং করে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে । শুকনো খাবার সংগ্রহ করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । প্রয়োজনে পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে ।

শীলাবতী নদীরতে জলের চাপ না থাকায় অনেকটাই স্বস্তিতে ঘাটাল বাসি। 


Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

Previous Post Next Post
Mansuka Khabar

বিজ্ঞাপন

Mansuka Khabar